You live in your body.
You live in your body. হ্যাঁ। আপনি আপনার শরীরে বাস করেন। তাই এই শরীরের খেয়াল রাখার ভারটাও আপনারই। শরীরকে সুস্থ রাখতে তাই প্রয়োজন সঠিক যত্নের। শারীরিক যত্নের কথা আসলেই শরীর চর্চার কথা আসে সবার আগে।
শরীরকে সুস্থ আর একটি ভারসাম্যের মধ্যে রাখতে গেলে ব্যায়াম করা আবশ্যক। এখন প্রশ্ন আসবে কোন ধরণের ব্যায়াম করবেন? আর কখনই বা করবেন। ব্যাস্ত জীবনে নিজের জন্য কিছুটা সময় বের করে এইটুকুন তো করাই যায়। আর সেটাও যদি বের করতে না পারেন তাহলে অফিসে বা নিজের বাসায় প্রিয় ল্যাপটপের সামনে বসেও কিন্তু আপনি ব্যায়াম করতে পারেন!
উচ্চতা ও বয়স – ব্যায়াম করার ক্ষেত্রে বয়স, ওজন এবং উচ্চতার খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।
• অভারওয়েট শরীর একবারে বেশি ব্যায়াম নিতে পারেনা। বিরতি নিন।
• অতিরিক্ত কম বয়স থেকে ব্যায়াম শুরু করা ভালো নয়। এ সময় মাসেল নরম থাকে।
• বয়স ৪০ পেরিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করা ভালো।
ব্যায়াম বিভিন্ন ধরণের হতে পারে-
• যোগব্যায়াম
• অ্যারোবিক্স
• অফিসে বসে ইজি ব্যায়াম
• কাঠামো ঠিক রাখার ব্যায়াম
• স্ট্রেস বিল্ডিংয়ের ব্যায়াম
• যোগব্যায়াম – এই ব্যায়ামের নির্দিষ্ট কোন বয়স নেই। যেকোনো বয়সেই এই ব্যায়াম করা যায়। শুধুর করার সময় খেয়াল রাখতে হবে যেন ভরপেট না থাকে। পছন্দমত কয়েকটি আসন বেছে নিয়ে যতটুকু সময় সহজভাবে থাকা যায় শুধুমাত্র ততটুকু সময় ধরেই যোগব্যায়াম করতে হবে। যোগব্যায়ামের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে-
• পদ্মাসন
• ধ্যানাসন
• সিদ্ধাসন ও
• বজ্রাসন
অ্যারোবিক্স - অ্যারোবিক্স শরীরে অক্সিজেনের পরিমান বাড়ায়। সব বয়সের মানুষ অ্যারোবিক্স করতে পারেন। কিন্তু চল্লিশের বেশি বয়স হয়ে থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেয়াই ভালো। উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য অ্যারোবিক্স অধিক উপকারী। অ্যারোবিক্স এর ভেতরে যেগুলো বেছে নিতে পারেন সেগুলো হচ্ছে-
• হাঁটা
• সাইকেল চালানো এবং
• জগিং
অফিসে বসে ইজি ব্যায়াম – বাসা অফিস দুটো সামলাতে যখন নিজের জন্য সময় পান না, তখন অফিসের কয়েক মিনিটের ব্রেকে ব্যায়ামটা কিন্তু সেরে নিয়েই পারেন। চেয়ার বসেই কিছু ব্যায়াম করুন।
• পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন। দুই পায়ের পাতাকে উপর দিকে করে শরীরের দিকে টেনে রাখুন ।
• সোজা হয়ে দাঁড়িয়ে হাত সামনের দিকে সোজা করুন। হাতসহ ওপরের শরীর একবার বাম দিকে আবার ডান দিকে মোচর দিন।
কাঠামো ঠিক রাখার ব্যায়াম – শরীরের কাঠামো ঠিক রাখা সব মেয়েদেরই একটি বিশেষ ধরণের শখ। আর এর জন্যেও ব্যায়ামের প্রয়োজন। নিজের কাঠামো ঠিক রাখতে বেছে নিতে পারেন –
• দড়ি লাফ
• বেঞ্চ প্রেস বা
• স্কোয়াট
স্ট্রেস বিল্ডিংয়ের ব্যায়াম – ফিটনেস কিন্তু কেবল শারীরিকই হয় না। মানসিকভাবে ফিট থাকাতাও জরুরী। মানসিকভাবে ফিট থাকতে মেডিটেশনএর জুরি নেই!

No comments
Post a Comment